ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্হার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতকালীন উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ নভেম্বর ) বেলা ১২টায় মধুপুর উপজেলার টেলকী এলাকায় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে শীতকালীন উপকরণ বিতরণ করা হয়েছে।
মধুপুর উপজেলার টেলকী এলাকায় অরন খলা ওয়ার্ডের নওমুসলিম, খ্রিস্টান, হিন্দুদের মধ্যে শতাধিক হতদরিদ্র পরিবারে মাঝে শীতকালীন উপকরণ লেপ, কম্বল, শীত বস্র সোয়েটোর, মানকী ক্যাপ, তসবীহ, সেন্ডেল, মাফলার ইত্যাদি বিতরণ করা হয়েছে।সাংবাদিক আজহারুল আলমের স্ত্রী সিনিয়র স্টাফ নার্স দেলোয়ারা বেগম, ঠাই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের সহায়তায় এবং ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় বিভাগীয় সাংবাদিক সংস্থার সভাপতি এশিয়ান টিভি জেলা প্রতিনিধি এম হোসেন বিনয়, সিনিয়র সহ সভাপতি ও বিএমএসএফ ময়মনসিংহ জেলার সভাপতি শিবলী সাদিক খান, ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার আসাদুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক আজহারুল আলম, নবজাগরণ টিভি সোহানুর রহমান সোহান, ঠাই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক মো মসিবুল ইসলাম রাজিব, সোহেল আরমান স্হানীয় ৯নং অরন খলা ওয়ার্ডের মেম্বার হাসমত আলী ছাওার প্রমুখ উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!