গফরগাঁওয়ে বিএনপির নেতা মুশফিকুর রহমানের পক্ষ থেকে কম্বল বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ মুশফিকুর রহমানের পক্ষ থেকে ‌অসহায়, দরিদ্র ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে পাগলা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে পাঁচবাগ ইউনিয়নের চরশাখচূড়া গ্রামে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সমাজসেবক মোশাররফ হোসেন তারা ও তার সহধর্মিণী শিউলি হোসাইন।
এসময়‌ উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির নেতা আবুল কালাম, নূর আলী, যুবদল নেতা শরিফ মিয়া, আকরাম হোসেন তুহিন, সজিব মিয়া, ছাত্রদল নেতা আদনান হোসেন তুষার, ইমরান হোসাইন, সানোয়ার ফারদিন, নাহিদ হাসান, মোঃ ফারদিন, স্বেচ্ছাসেবকদল নেতা জর্জ মিয়া ও আলতাফ হোসেন প্রমুখ।
এদিকে শীতবস্ত্র কম্বল পেয়ে শীতার্তদের মুখে হাসি ফুটেছে।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!