আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইসলামী ব্যাংক ভালুকা শাখার ব্যাবস্থাপক এএইচ মোহাম্মদ সফিউল্ল্যাহর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার (৫ জানুয়ারী) বিকেলে ক্লাব মিলনায়তণে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান ফজলু, ইসলামী ব্যাংক ভালুকা শাখার সহকারী ম্যানেজার মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি এমএ সবুর, এমএ সামাদ ও মনিরুজ্জামান খান প্রমূখ। পরে ব্যাংকের ব্যবস্থাপক এএইচ মোহাম্মদ সফিউল্ল্যাহ উপস্থিত সাংবাদিকদের হাতে বাৎসরিক ক্যালেন্ডার তুলে দেন।
###