আগষ্ট গণঅভ্যুত্থানে নির্যাতিত সাংবাদিক সংগঠন -আহবায়ক মশাহিদ আহমদ: সদস্য সচিব এ.এস কাঁকন

শেয়ার করুন :

মৌলভীবাজার প্রতিনিধি।।

৪ আগষ্ট গণঅভ্যুত্থানে নির্যাতিত সাংবাদিক সংগঠন, মৌলভীবাজার এর এ্যাডহক (আহ্বায়ক) কমিঠি গঠন করা হয়েছে । গত (৩১ ডিসেম্বর) শহরের আরএস কায়রান হোটেলে দুপুর ২টায় গণঅভ্যত্থানে নির্যাতিত সাংবাদিকদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে- দৈনিক আমাদের কন্ঠ/ দৈনিক সিলেট বাণী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো: মশাহিদ আহমদ-কে আহবায়ক ও নাগরিক টিভি / দৈনিক ভোরের পাতার মৌলভীবাজার জেলা প্রতিনিধি এ.এস কাঁকন-কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এডহক (আহবায়ক )কমিঠি গঠন করা হয়েছে। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহকালে যারা শারিরিক ভাবে আহত, নির্যাতিত ও জান-মালের ক্ষতিগ্রস্থ সাংবাদিক রয়েছেন তাদের তালিকা সংগ্রহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!