মৌলভীবাজার প্রতিনিধি।। 
মৌলভীবাজারে এসএম সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উপকারভোগী সদস্যগণের মাঝে (২য় পর্যায়ে) শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসএম সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, মৌলভীবাজার আখিঁ প্লাজাস্থ অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে উপকারভোগী সদস্যগণের বিতরণ করা হয়েছে। এসএম সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং হিসাব রক্ষক শিল্পী দেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- এফ আই আর ডি বি, নির্বাহী পরিচালক ইয়াহিয়া বিল্লাল। এসএম সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা আক্তার, মাঠ কর্মসূচী সংগঠক সুমি রানী শীল, অনিতা রাণী দেব নাথ, নন্দিতা রানী শীল, রুপালী রানী দাশ ও মিনতী রানী শীল প্রমুখ। ২য় পর্যায়ে উপকারভোগী প্রায় ১৫০জন সদস্যকে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।