জালালুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজারের জুড়ীতে পুকুরে পড়ে তাহমিদা জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ডিসেম্বর) সকাল ৯ টায় বাড়ীর পাশের পুকুরে পড়ে সে মারা যায়। জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের মইজন আহমদের মেয়ে তাহমিদা (৬)। জানা গেছে, তাহমিদা সকালে বাড়ীর উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে পুকুর থেকে পরিবারের লোকজন তাহমিদাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।