ভালুকায় ছিনতাইকৃত প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার ২

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় শাকিব হাসান (২৫) ও সিমান্ত (৩০) নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে উপজেলার মেদিলা মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তারে কাছ থেকে ছিনতাই হওয়া একটি টয়োটা প্রাইভেটকার (নম্বর-ঢাকা মেট্রো-গ-২২-৩১৫১) উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত সোমবার রাতে ময়মনসিংহ শহরের আর,কে মিশন রোডের বাসিন্দা এমদাদুল হকের একটি টয়োটা গাড়ি (নম্বর-ঢাকা মেট্রো-গ-২২-৩১৫১) ভালুকা উপজেলার উপজেলার হাজির বাজার এলাকা থেকে ছিনতাই হয়। পরে গাড়ির মালিক সরকারী সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিলে ভালুকা মডেল থানা পুলিশ মঙ্গলবার ভোররাতে উপজেলার মেদিলা মোড় থেকে কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার তেরারিয়া গ্রামের মিঠু মিয়ার ছেলে শাকিব হাসান ও ময়মনসিংহ শহরের নওমহল এলাকার ইলিয়াস মিয়ার ছেলে সিমান্তকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টয়োটা প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, আসামীদের জিজ্ঞাসাবাদ চলছে, মামলা প্রক্রিয়াধিন।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!