ভালুকা পৌর বিএনপি নেতা আলহাজ্ব হাতেম খানের উদ্যোগে কম্বল বিতরণ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহের ভালুকায় শীতার্তদের মাঝে সাত শতাধিক কম্বল বিতরণ করেছেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ¦ হাতেম খান। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড মুচিভিটায় এসব কম্বল বিতরণ করা হয়।
আলহাজ¦ হাতেম খান বলেন, প্রতিবছরের ন্যায় এবারো তিনি তার নিজস্ব অর্থায়নে পৌরসভার ৯ ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। এরই অংশ হিসেবে পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডে কম্বল বিতরণ করা হয়েছে এবং রোববার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড মুচিভিটায়  সাত শতাধিক কম্বল বিতরণ করা হয়। এ সময় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক স্বপন বণিক ও সদস্য নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
###

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!