গফরগাঁওয়ে জামায়াতের উলামা বিভাগের উলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগ গফরগাঁও উপজেলা আয়োজনে উলামা-মশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে জামতলা মোড়ে (লঞ্চঘাট) দলীয় কার্যালয়ে উলামা- মাশায়েখদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মোঃ ছাইফুল ইসলামের সভাপতিত্বে ও হাফেজ মাওঃ সুলতান আহমাদ জুনাইদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাদ্দিস মোজাম্মেল হক আকন্দ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা উলামা বিভাগের সভাপতি মাওঃ বদরুল আলম, সদস্য মাওঃ মাহফূজুর রহমান পাঠান, গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল ও পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা মোঃ এমদাদুল হক প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, আগামী দিনে হাদিস ও কোরআনের আলোকে বাংলাদেশের সংবিধান রচিত হবে ইনশাআল্লাহ, সকলকে আল্লাহর বিধান মেনে চলার আহ্বান জানান। তারা আরও বলেন, বিগত দিনের যে জালিম শাসকের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি, এ ধরনের জালিম শাসক আর আমরা চাই না।
####

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!