তারাকান্দায় ভারতীয় কম্বলসহ আটক ৩

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহে তারাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় কম্বলসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, শফিকুল ইসলাম ((২৩), মনির হোসেন (২২) ও চালক মোঃ আলী (২৪)। আটককৃতরা সকলে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা বাসিন্দা বলে জানা গেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় তারাকান্দা-ধোবাউড়া সড়কের হরিয়াগাই বাজারের নেপালের মোড় এলাকা থেকে যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কম্বলসহ তাদেরকে আটক করে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান জানান, ধারণা করা হচ্ছে অবৈধ ভাবে সীমান্ত পাড়ি দিয়ে এসব ভারতীয় কম্বল পিকআপ ভ্যানে করে ঢাকায় যাচ্ছিলো। যৌথবাহিনীর টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ধৌবাউড়া-তারাকান্দা সড়কের হরিয়াগাই বাজারের নেপাল মোড় এলাকা থেকে অবৈধ ভারতীয় কম্বলসহ তিনজনকে আটক করে। যৌথবাহিনীর উদ্ধারকৃত পরিবহনকারী পিকআপ ভ্যান, ৪ শত ৮০ পিস ভারতীয় কম্বল এবং তিনজনকে তারাকান্দা থানায় সোপর্দ করেছে।

তিনি আরো বলেন, এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *