রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের চিলাকান্দা গ্রামের বাসিন্দা মরহুম মাওলানা শামছুদ্দুহা (রহঃ) দ্বিতীয় ছেলে, অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী মরহুম নূরুল আমিন এর ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)।
এ উপলক্ষে মরহুমের চিলাকান্দা গ্রামে নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুমের বড় ছেলে উপজেলার যশরা আয়েশা হাসান দাখিল মাদ্রাসার শিক্ষক ও জামায়াতে ইসলামীর কর্মী মোঃ বদরুল আলম এবং ছোট ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে নায়েক পদে কর্মরত মোঃ জুবায়ের আলম। মরহুম নূরুল আমিন এর স্ত্রী এখনও জীবিত আছেন।
মরহুমের ছোট ভাই ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর রুকন মোঃ আব্দুল বাতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৪৩ সনে ১৩ জুলাই এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে নূরুল আমিন জন্মগ্রহণ করেন। তৎকালীন সময়ে তিনি বি.এ পাশ ছিলেন এবং সরকারি চাকরী করতেন।
গফরগাঁও এসিল্যান্ড অফিসের সার্টিফিকেট সহকারী পদ থেকে তিনি ১৯৯৬ সনে ৬ মার্চ অবসর গ্রহণ করেন। তিনি ২০১২ সনে পবিত্র হজ্জ পালন করেন। তিনি খুব সহজ সরল ভাবে জীবন যাপন করতেন। ২০১৭ সনে ১২ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
####