রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বাংলাদেশকে নিয়ে ভারতের গভীর ষড়যন্ত্র আগরতলায় বাংলাদেশি হাই উপ কমিশন এ হামলার প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার রাতে গফরগাঁও উপজেলা গণঅধিকার পরিষদ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ মশাল মিছিলটি স্থানীয় রেলওয়ে স্টেশন চত্বর থেকে শুরু করে। পরে
শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গফরগাঁও প্রেসক্লাবে সামনে গণঅধিকার পরিষদ গফরগাঁও উপজেলা শাখার আহবায়ক মোঃ শাহরিয়ার মনির সভাপতিত্বে ও মাহমুদুল হাসান মেহেদী সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম।অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ গফরগাঁও উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব শরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি শরিফ শেখ, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তরিকুজ্জামান রাতুলসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।
#####