রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ের তারেক রহমানসহ অন্য আসামিরা বেকসুর খালাস পাওয়ায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলা, পৌর, পাগলা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে গতকাল সোমবার (২ ডিসেম্বর ) সন্ধ্যায় আনন্দ মিছিল বের করেছেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান স্বপন, জেলা দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম চঞ্চল, পৌর যুবদলের সভাপতি ছাইফুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মোঃ রনি ও উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক সহ আরও অনেকেই প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল।
#####