গফরগাঁও সরকারি কলেজের কৃতি শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজ থেকে দেশের বিভিন্ন মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের  সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সকালে কলেজ হলরুমে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়।
সহযোগী অধ্যাপক মোঃ নাজমুল হুদার  সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন মিঞা, সহযোগী অধ্যাপক আকতার হোসেন, মোঃ জাহাঙ্গীরুল ইসলাম ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আক্তারুজ্জামান প্রমূখ।
প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ বলেন, এ বছরও আমাদের কলেজ থেকে শিক্ষার্থীরা মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। আমরা চাই আগামীতেও শিক্ষার্থীরা এ ধারাবাহিকতা ধরে রাখুক।

দ্বিতীয় পর্বে গফরগাঁও সরকারি কলেজের বদলীজনিত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মহীউদ্দিন মিঞা ও সহযোগী অধ্যাপক মোঃ কামাল উদ্দিন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আমির হোসেন ও প্রফেসর যামেনী কান্ত।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
######


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *