রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে দত্তেরবাজার ইউনিয়নে ছাত্রদলের বিক্ষোভ মিছিল গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ আল ফাতাহ্ খানের নির্দেশে উপজেলার ১৩ নং দত্তের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্ত’র নেতৃত্বে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ইউনিয়নে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে ছাত্রদলের শত শত নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
####