গফরগাঁওয়ে নবআলো পাঠশালা উদ্বোধন উপলক্ষে শিশুদের মাঝে উপকরণ বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে পথশিশু পুনর্বাসন ও সহায়তা ফাউন্ডেশনের নবআলো পাঠশালা-৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রেলগেইট সংলগ্ন আঠারো বাড়িতে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আহাদ রানা, মাহমুদুল হাসান, ইমাম হোসাইন রাজা, মুস্তাফিজুর রহমান মোস্তফা, প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ রায়হান, গফরগাঁও হেল্পলাইন এর এডমিন রাসেল মিয়া ও রিফাত সরকার, স্থানীয় স্বেচ্ছাসেবক নাহিদ হাসান প্রমুখ।
শেষে ৬০ জন শিশুদের মাঝে বিনামূল্যে খাতা, কলম, পেন্সিল, রাবার, খাবার বিতরন করা হয়।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *