গফরগাঁওয়ে নতুন শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে নতুন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: নূর এ আলম ভুঁইয়া।
গত রোববার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয়ে মোঃ নূর এ আলম ভুঁইয়ার সাথে সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার আহ্বায়ক হাবিবুর রহমান কাজল, যুগ্ম আহবায়ক ইমরান হোসেন আকন্দ ও আজিজুর রহমান রতনের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মোঃ নূর এ আলম ভুঁইয়া শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষকের সহযোগিতা কামনা করেন।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *