গফরগাঁও সরকারি কলেজের নতুন অধ্যক্ষের যোগদান, সংবর্ধনা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন অধ্যাপক কাজী ফারুক আহাম্মদ। যোগদান উপলক্ষে গফরগাঁও সরকারী কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ তাকে সংবর্ধনা প্রদান করেন।
গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নতুন অধ্যক্ষ যোগদানের পর তাকে কলেজ অডিটরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়।
জানা গেছে, গফরগাঁও সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসাবে অধ্যাপক কাজী ফারুক আহাম্মদ দায়িত্বভার প্রদানের পর তিনি রোববার সকালে আনুষ্ঠানিকভাবে কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। এ সময় কলেজের শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এসময় তিনি কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী, অভিভাবকবৃন্দসহ সকল অংশীজনের সহযোগিতা ও দোয়া কামনা করেন। এর আগেও অধ্যাপক কাজী ফারুক আহাম্মদ উক্ত কলেজের অধ্যক্ষ হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সন্তান।
একইদিন কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যাপক মোহাম্মদ মহীউদ্দিন মিঞা এর অধ্যাপক পদে সদ্য পদোন্নতি প্রাপ্তিতে তাকেও সংবর্ধনা প্রদান করেন শিক্ষক পরিষদ।
এ সময় বক্তব্য রাখেন কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক কাজী ফারুক আহাম্মদ,
অধ্যাপক মোহাম্মদ মহীউদ্দিন মিঞা, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ও বাংলা বিভাগের কামাল উদ্দিন প্রমুখ।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *