মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দা বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামরুজ্জামান ফুল মিয়া এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জোনায়েদ হোসেন আকন্দ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৯টি পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৫৪৯ জন। পরুষ ভোটার ৫৪৬ এবং নারী ভোটার সংখ্যা ৩ জন। তার মধ্যে ৫২৬ জন ভোট প্রয়োগ করেছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে তারাকান্দা উপজেলা সমবায় সমিতির অফিসার মোহাম্মদ আব্দুল গফুর। ভোট গণনা শেষে সভাপতি পদে কামরুজ্জামান সরকার (ফুল মিয়া) সহসভাপতি মো. দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক জোনায়েদ হোসেন আনন্দ, যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ লিটন, সাংগঠনিক সম্পাদক মো. আফাজ উদ্দিন, সদস্য মো. আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন ফকির, বিল্লাল হোসেন এবং কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নজরুল ইসলাম সৌকত কে বিজয়ী ঘোষণা করা হয়।
এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আব্দুল গফুর বলেন, ভোটাররা তাঁদের পছন্দের প্রতীকে ভোট দিতে পেরেছেন। সুষ্ঠু এবং উৎসব মুখর পরিবেশে তারাকান্দা বনিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।