গফরগাঁওয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শাখার বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সভা গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে গফরগাঁও মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি এস.এম মোমতাজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্য ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ফুলবাড়িয়া উপজেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ভালুকা উপজেলা সাধারণ সম্পাদক নাজমুল হক, স্থানীয় শিক্ষকদের মধ্যে ইসমাইল হোসেন সোহেল, নাসির উদ্দিন, সারোয়ার মোর্শেদ, আশরাফুল আলম, সানাউল্লাহ, শহিদুল ইসলাম, আফরোজা বিথী ও লুৎফুন্নাহার বেগম প্রমুখ।
অনুষ্ঠানের নবগঠিত শিক্ষক সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দদের পরিচিতি করা হয়। উন্নতদের ত্রাণ ও পুনবাসনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত আর্থিক সাহায্যের হিসাব প্রদান, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন প্রসঙ্গে এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করণে বিস্তারিত আলোচনা করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *