রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়ন পরিষদ হলরুমে শিশু নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক, যৌন হয়রানী, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকালে মহিলা বিষয়ক কার্যালয়, গফরগাঁও এর উদ্যোগে এই উঠান বৈঠক আয়োজন করা হয়।
পাঁচবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অত্র উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, পাঁচবাগ ইউপি সচিব মোঃ আসাদ উল্লাহ, সকল ইউপি সদস্য/ সদস্যাবৃন্দ এবং পাঁচবাগ ইউনিয়নের সচেতন নারীবৃন্দ। উক্ত উঠান বৈঠক শেষে ইউনিয়নের ১৭৪ জন বিজিডি উপকারভোগীদের মাঝে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের নির্দেশে পুষ্টি সমৃদ্ধ ৩০ কেজি চাউল বিতরন করা হয়।
#####