নদীতে ডুবে নিখোঁজের ২১ ঘন্টার পর গফরগাঁওয়ে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের ২১ ঘন্টার পর শিশু শিক্ষার্থী ওমর ফারুক হোসেনের (৭) লাশ উদ্ধার করেছে স্থানীয়দের সহযোগিতার স্বজনরা।
আজ বুধবার (২৬ জুন) সকাল ৮ টার উপজেলার সান্দিয়াইন ঘটনাস্থল থেকে প্রায় ১ কি. মি. দূরে মাষ্টার বাড়ি ঘাট থেকে শিশু লাশটি উদ্ধার করা হয়। নিহত ওমর ফারুক হোসেন সান্দিয়াইন গ্রামের অটোরিকশা চালক নাজমুল হকের ছেলে। সে
পাশ্ববর্তী গাজীপুর শিমুলতলী এলাকার (ছত্তর বাজার) সমির উদ্দিন কিন্ডার গার্ডেন স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত।
নিহত শিশুর দাদা রসুলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম জানান,
মঙ্গলবার সকাল ১১টার বাড়ি থেকে বের হয়ে ফুটবল খেলতে যায় ওমর ফারুক হোসেন। খেলা শেষে অন্য শিশুদের সঙ্গে পাশের শীলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওমর ফারুক হোসেন। বহু খোঁজাখুঁজির পর না পাওয়ায় পরিবারের লোকজন গফরগাঁও ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে জানালে বিকাল সাড়ে ৬ টার পর্যন্ত তারা শীলা নদীতে অভিযান চালিয়ে ব্যর্থ হয়। এরপর স্বজনরাই খোঁজাখুজি অব্যাহত রাখেন। বুধবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন মাষ্টার বাড়ি ঘাট  সংলগ্ন লাশটি নদী পানিতে ভেসে থাকতে দেখে স্বজনদের খবর দেন।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, নদী থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
#####

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *