গফরগাঁওয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে নববধূর আত্মহত্যা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

হাতের মেহেদী রং মুছে যেতে না যেতেই স্বামীর সাথে ঝগড়া করে হনুফা বেগম (২২) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামে।

পুলিশ জানায়, আড়াই বছর পূর্বে গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের গার্মেন্টকর্মী রাসেল মিয়ার সাথে পাশ্ববর্তী ত্রিশাল উপজেলার সাকুয়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে হনুফা বেগমের বিয়ে হয়। ঘটনারদিন স্বামীর সঙ্গে ঝগড়া করে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে হনুফা বেগম।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুজ্জামান খান জানান, নববধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
##


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *