কবি নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রনি, সম্পাদক ফাহাদ

শেয়ার করুন :

জহিরুল কাদের কবীর, ত্রিশাল ঃ-
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ভোরের কাগজের রাশেদুজ্জামান রনি এবং সাধারণ সম্পাদক আজকের পত্রিকার ফাহাদ বিন সাঈদ মনোনীত হয়েছেন। মঙ্গলবার বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি আজকের বিজনেস বাংলাদেশের ইমরান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ভোরের পাতার মোকছেদুল মুমীন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মনোনীত হয়েছেন।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন- দপ্তর সম্পাদক কামরুল হাসান (বাংলাদেশ বুলেটিন), কোষাধ্যক্ষ আতোয়ার রহমান (দৈনিক মানবকণ্ঠ), প্রচার সম্পাদক মোছা. জান্নাতী বেগম (দৈনিক স্বাধীন বাংলা), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরাফাত রহমান (সকালের সময়), তথ্য ও প্রযুক্তি সম্পাদক দেলোয়ার হোসেন রনি (আজকের দর্পণ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুশফিকুর রহিম স্বপন (বিডিক্যাম্পাস.টিভি)।
সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি বদরুল আলম বিপুল (যায়যায় দিন) ও মাহমুদুল হাসান মিশাদ (আলোকিত ভোর) কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন। এছাড়াও সাধারণ সদস্য হিসেবে দৈনিক জনবাণীর আসলাম বেগ ও নয়া শতাব্দীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলমগীর হোসেন মনোনীত হয়েছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!