ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসির মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার  , দিগন্তবার্তা ডটকম।।
ময়মনসিংহে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি পাস কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মান্ত্রণালয়ের উদ্যোগ বাস্তবায়ন, প্রশাসন ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশরোধ এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রæত ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাদি সমাধানের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মুহাম্মদ মাকসুদ চৌধুরীর নিকট প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আই.ডি.ই.বি ময়মনসিংহ শাখার সভাপতি জিল্লুুর রহমান ও সাধারণ সম্পাদক মোফাখখারুল ইসলাম। এ সময় সাংগঠনিক সম্পাদক নূরে আলম কামাল পাশা, চাকুরি ষিয়ক সম্পাদক আজাহারুল হক, সদস্য মোহাম্মদ সাদাত উল্লাহ, বিপ্লব কুমার সরকার, নাদিম পারভেজ ও মনিরুজ্জামানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *