রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা একটি বাজারে মনোহারি দোকানে চুরি করার সময় দুই চোরকে আটক করা হয়। গত মঙ্গলবার রাতে রসুলপুর ইউনিয়নের রসুলপুর চৌরাস্তা মোড় বাজারে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে তাদের গফরগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে গফরগাঁও উপজেলার রসুলপুর চৌরাস্তা মোড় এ বাজারের মনোহারি দোকানের মালিক আব্দুল আজিজ প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে রাত দেড়টার দিকে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোরচক্রের সদস্যরা চুরি করার চেষ্টা চালায়। এসময় বাজারে অন্য ব্যবসায়ী সহ স্থানীয়রা টের পেয়ে তাদের আটক করে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আটককৃতরা হলো- উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে আল আমিন (১৫) ও রসুলপুর হিরালীপাড়া গ্রামের মৃত আবুল বাসারের ছেলে জালাল উদ্দিন নয়ন (৪১)। দোকান মালিক আব্দুল আজিজ জানায় এ ঘটনায় দোকানের প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
এ বিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনূজ্জামান খান জানান, এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেবো। তাদের আদালতে প্রেরণ করা হবে।
#####