রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে বিশ্ব `মা` দিবস পালিত হয়েছে।
শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা এ প্রতিপাদ্য নিয়ে গতকাল রোববার (১২ মে) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ তৌহিদ ইবনে আলাউদ্দিন, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, মা’দের পক্ষে রুমানা রশীদ ও কলেজ শিক্ষার্থী তানহা প্রমূখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী, ও নানা শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।