প্রকাশিত হয়েছেঃ মে ১০, ২০২৪ সময়ঃ ৮:০৮ অপরাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত রাঈদা কালেকশন লিমিটেডের লিংকিং সেকশন বন্ধ করে দেয়া হয়েছে। এতে ৩০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। অবশেষে শ্রমিকদের উপর দোষ চাপিয়ে উচ্ছশৃঙ্খল ও দাঙ্গা-হাঙ্গামামূলক আচরণ এবং কারখানার জ্যাকার্ড ফ্লোরে ভাংচুরের অভিযোগ এনে বৃহস্পতিবার (৯ মে) ওই সেকশনটি বন্ধ করে দিয়ে মূলফটকে নোটিশ টানিয়ে দেয়া হয়।
জানা যায়, কাজের রেইট বৃদ্ধি, মূল বেতনের শতকরা ৬০% বোনাস এবং ছুটির টাকা যথা সময়ে পাওয়ার দাবিতে গত বৃহষ্পতিবার (০৯ মে) সকালে কারখানার ভেতরে অবস্থান নেয় লাবিব গ্রæপের অঙ্গ প্রতিষ্ঠান রাঈদা কালেকশন লিমিটেডের বিভিন্ন সেকশনের শ্রমিকরা। এর আগে গত সোমবার (৬ মে) ওই কারখানার শ্রমিকরা উল্লেখিত দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখেন। পরে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারাখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের দাবীর বিষয়ে আশ^াস দেয়া হলে তারা অবরোধ তুলে নিয়েছিলো। কিন্তু তাদের সেসব দাবি মেনে না নেয়ায় বৃহস্পতিবার সকালে কাজ ছেড়ে দিয়ে পুণরায় কারখানার ভেতরে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। কারখানা কর্তৃপক্ষ দুই পক্ষের আলাপ-আলোচনার মাধ্যমে দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে কারখানা ছুটি ঘোষণা দেয়। পরে শ্রমিকরা বাসায় চলে গেলে বিভিন্ন অভিযোগ এনে ওই কারখারাটির চতুর্থতলা লিংকিং সেকশন বন্ধ করে দেয়া হয় এবং ওই কারখানার পরিচালক (প্রশাসন) মেজর (অব:) মো. নাঈমুর রহমান স্বাক্ষরিত একটি নোটিশ মেইন ফটকে টানিয়ে দেয়া হয়।
কারখানা কর্তৃপক্ষের অনিত অভিযোগুলো অস্বীকার করে শ্রমিকরা জানায়, তারা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোন করেছেন। কিন্তু তাদের দাবি বার বার মেনে নেয়ার আশ^াস দিলেও তার কার্যকর করা হয়নি। এমনকি শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুঝিয়ে না দিয়েই বিভিন্ন অভিযোগ এনে তাদের ৩০০ শ্রমিকের কর্মস্থল লিংকিং সেকশন বন্ধ করে দেয়া হয়েছে।
এ ব্যাপারে একাধিখবার চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে না পারায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, শ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ওই কারখানার লিংকিং সেকশন বন্ধ করে দেয়া হয়েছে। তবে শ্রমিকদের বিরুদ্ধে কোন মামলা হয়নি।
ময়মনসিংহ শিল্প জোন-৫ এর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, রাঈদা কালেকশন লিমিটেডের লিংকিং সেকশনটি বন্ধ করে দিয়ে নোটিশ টানিয়ে দেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com