গফরগাঁওয়ে বিএনপি নেতা দুলন মেম্বারের ইন্তেকাল 

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য মোফাখখারুল হক টুটুলের বাবা, পাঁচবাগৎইউপির সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল হক দুলন মেম্বার (৬২) গত রোববার রাতে নলচিড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্বীয় -স্বজন রেখে গেছেন।
গতকাল সোমবার (৬ মে) বাদ জোহর আনসার নগর দারুল কোরআন মাদ্রাসার মাঠে নামাজের জানাযার শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানাযায় ময়মনসিংহ জেলা (দক্ষিণ) বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাচ্চু সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, মুসল্লী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *