স্টাফ রিপোর্টার।।
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামে হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধনী করা হয়েছে। বুধবার (১মে) সকালে মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা তফাজ্জল হোসেনের নেতৃত্বে মাহমুুদুর রহমানের পরিচালনায় ভবানীপুর মসজিদের ইমাম ফয়জুল ইসলামের উপস্থাপনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, জুড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কবির উদ্দিন, চেয়ারম্যান প্রার্থী আলী হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুস সহিদ, প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কবির উদ্দিন এই মাদ্রাসায় আর্থিক সহযোগিতা করার জন্য প্রতিস্রুতি দিয়েছেন তিনি আরো জানান, তাহার অনেক আত্মীয় সজন প্রবাসে আছেন তাদেরকে বলবেন সহযোগিতা করার জন্য ওই মাদ্রাসায়। এলাকার এই দ্বীনি প্রতিষ্টানে সকলকে সহযোগিতা করার আহবান জানান। উপস্থিত বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি ও জুড়ী প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী। খুরশেদ আলম, মোঃ পাখি মিয়া, সিকান্দার আলী, আতাউর রহমান, এলাইছ মিয়া প্রমুখ।