গফরগাঁওয়ে নানা বাড়িতে বেড়াতে এসে ব্রহ্মপুত্র নদে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহর গফরগাঁওয়ে নানার বাড়ি বেড়াতে এসে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে ডুবে মোঃ জিহাদ হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চরকামারিয়া ভাটিপাড়ার সংলগ্ন ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
নিহত শিশু একই এলাকার আমান উল্লাহ বেপারির নাতি এবং ত্রিশালের বালিপাড়া এলাকায় প্রবাসী মোঃ কামাল উদ্দিন ছেলে।
জানা যায়, মা নাদিরা বেগম এর সাথে নানার বাড়ি চরকামারিয়া ভাটিপাড়া এলাকায় বেড়াতে আসে শিশু জিহাদ হোসেন। ঘটনা দিন দুপুরে নানার সাথে জিহাদ ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসল‌ শেষে তার নানা মসজিদে চলে গেলে পুনরায় জিহাদ সবার অজান্তে ব্রহ্মপুত্র নদে গিয়ে গোসল করতে নেমে ডুবে যায়। স্বজনরা খোঁজাখুঁজি করে ব্রহ্মপুত্র নদ থেকে জিহাদকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় ।
####

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *