প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১০, ২০২৪ সময়ঃ ৬:২১ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহর ভালুকা উপজলার ডাকাতিয়া ইউনিয়নের বিনুরিপাড়ার বাসিন্দা মনো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একেএম এ বাশার (৬৫) মঙ্গলবার বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারাযান।
পারিবারিক সূত্রে জানাযায়,ঘটনার দিন সকালে একেএম এ বাশার ঢাকা থেকে গ্রামের বাড়ি বিনুরিপাড়ায় আসেন। দুপুরে দুরিদ্রদের মাঝে নগদ টাকা,ফিতরা ও যাকাতের কাপড় চোপড় বিতরণ করে বিকেলে বাড়ির সানবাঁধানো পুকুর ঘাট একাই গোসল করতে যান। সন্ধ্যায় বাড়ির লোকজন পুকুরের পানিতে একেএম এ বাশারকে ভাসতে দেখে তাঁকে উদ্ধার করে টাঙ্গাইলের সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বুধবার বেলা ১১টায় নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক গারস্নথানে দাফন করা হয়।
নিহতের চাচাতো ভাই সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান,দুই বছর পূর্বে বাড়ির পাশে সানবাঁধনা ঘাট তৈরি একটি সুন্দর পুকুর খনন করেন। সেই সানবাঁধানা ঘাটই তাঁর মত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে পুকুরে গোসল করতে গিয়ে স্ট্রোক করে পানিতে ডুবে তিনি মারা গেছেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com