গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
মানবিক সহায়তার আওতায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের নির্দেশে ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়নে গরিব, অসহায়, সাধারণ জনগণের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
গত শনিবার পাঁচবাগ ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যন মোঃ মাহবুবুল আলম ১ হাজার ৪ শত ২৬ জন উপকারভোগির মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এসময় ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ইউপি সচিব আসাদ উল্লাহ ও উদ্দোক্তা রিফাত। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউপি ইউপি সদস্য, সদস্যা, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!