মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ঠে একই পরিবারের ৫ জন নিহত ও আহত ১

শেয়ার করুন :

জালালুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ঠে একই পরিবারের ৫জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলো, ফয়জুর রহমান (৪৮) শিল্পী বেগম (৩৮) সামিয়া বেগম (১৪) সাবিনা বেগম (১১) সায়েম উদ্দিন (৯)। আহত সোনিয়া বেগম (৭)। ঘটনাটি মঙ্গলবার (২৬/মার্চ) ভোর রাতে জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি গ্রামের মৃত রহমত আলীর বাড়ীতে ঘটেছে। জানা গেছে,পল্লী বিদ্যুতের লাইন ছিড়ে ঘরের চালে পড়ে বিদ্যুৎস্পৃষ্ঠে একই পরিবারের ৫জন সদস্য ঘটনাস্থলে প্রাণ হারায় এবং ১জন গুরতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ব্যাপারে এলাকায় শোকের মাতম বইছে। এ বিষয়ে জানতে চাইলে পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুয়েল উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ঠে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *