প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৪, ২০২৪ সময়ঃ ২:১৫ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় আনোয়ারা বেগম (৪৭) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৩ মার্চ) সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বারশ্রী গ্রামে। নিহত আনোয়ারা ওই গ্রামের মো. দেলুয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রী।
থানা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বারশ্রী গ্রামের মো. দেলুয়ার হোসেনের বসতঘরের আড়ার সাথে উড়না পেঁচানো অবস্থায় গত শনিবার (২৩ মার্চ) বিকেলে আনোয়ারা বেগমের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে, ভালুকা মডেল থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে আনে। ওই ঘটনায় অপমৃত্যু মামলা নিয়ে ময়নাতদন্তের জন্যে লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাদ দিয়ে থানার একটি সূত্র জানায়, দেলুয়ার হোসেন ও নিহত আনোয়ারা দম্পতির এক মেয়ে মাস তিনেক আগে পালিয়ে বিয়ে করে। কিন্তু বিয়েটি মা আনোয়ারা মেনে নিলেও বাবা মেনে নেয়নি। এমনকি আসন্ন ঈদে মেয়েকে বাড়ি আনতে না দেয়ায় অভিমানে আনোয়ারা অত্মহত্যা করতে পারেন।
লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এসআই মালা জানান, লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com