প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২২, ২০২৪ সময়ঃ ৮:৪৭ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকা উপ‌জেলার শান্তিগঞ্জ গ্রামের   মরহুম ডা. আবদুল গফুরের বড় ছেলে প্রবীণ সাংবাদিক মো. নূরুল ইসলাম (৬২) বৃহস্পতিবার (২২ ফেব্রয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

সাংবাদিক নূরুল ইসলাম দীর্ঘদিন যাবত মরণব্যাধী ব্লাড ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি ডেইলি সান ও ডেইলি অবজারভার পত্রিকায় ময়মনসিংহ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। ভালুকা প্রেসক্লাবের সাবেক দুইবারের সভাপতি ও ক্লাবের আজীবন সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। বিকেলে নামাজে জানাজায় সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও অংসখ্য ছাত্রসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগন উপস্থিত ছিলেন। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com