রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর লংগাইর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের দুই সতীনের পুকুর থেকে চঞ্চল (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পাগলা থানার পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার উদ্ধার ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত চঞ্চল উপজেলার বাগবাড়ী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত চঞ্চল একজন মাদকাসক্ত ও মাদক কারবারী ছিল। এছাড়াও মাদক সেবিদের সাথে মনমালিন্যের কারণে হয়ত অতিরিক্ত মাদক সেবনে কোনো এক সময় পুকুরে পরে যেতে পারে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে স্থানীয়সহ পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করে। তিনি আরও জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে আইনগত প্রক্রিয়া চলছে।