প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ৮, ২০২৪ সময়ঃ ৭:০১ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল চাপায় মিজানুর রহমান শিকদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, বুধবার (৭ ফেব্রেæয়ারী) রাতে সিডষ্টোর-সখিপুর সড়কে উপজেলার কাচিনা চৌরাস্তা নামক স্থানে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় টাঈাইল জেলার বাসাইল উপজেলার ডুমনীবাড়ি গ্রামের সামার সিকদারের ছেলে মিজানুর রহমান শিকদার ভালুকা উপজেলার কাচিনা গ্রামে তার মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে কাচিনা চৌরাস্তা নামক স্থানে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল চাপায় তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com