প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ৭, ২০২৪ সময়ঃ ৬:৫৩ অপরাহ্ণ

Spread the love

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়িতে অবস্থিত গ্রীণঅরণ্য পার্ক নামের একটি বিনোদন কেন্দ্রে ঘুরতে গিয়ে হামলার শিকার হয়েছেন দর্শণার্থী শাহজাহান মিয়া ও তার পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটে গত রোববার (৪ফেব্রæয়ারী) বিকেলে পার্কের গেইটের সামনে। এ ঘটনায় মডেল থানায় মামলা হলে পুলিশ বুধবার (৭ ফেব্রæয়ারী) সকালে পার্কের ম্যানেজারসহ ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, পার্কের ম্যানেজার মো. হাসান চৌধুরী সাগর, কর্মচারী মো. আতিয়ার রহমান ও মো. আবু নাঈম।
মামলা সূত্রে জানা যায়, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের বাসিন্দা ক্যাবল ব্যবসায়ী শাহজাহান মিয়া তার ৪ বছরের শিশুকন্যা আফরা, স্ত্রী ফাতেমা আক্তার  নিশি, তিন সহোদরা হাফিজা খাতুন, জহুরা খাতুন, তাছনিম, ভাগ্নি সুমাইয়া ও আজমিনাকে নিয়ে  প্রাইভেটরযোগে (ঢাকা-মেট্রো-গ-১৪-২৭৮৯) ৪ ফেব্রæয়ারি হবিরবাড়ি এলাকার গ্রীণঅরণ্য পার্কে বেড়াতে আসেন। পার্কে থাকা সুইং রাইডে চড়ার জন্য ৫টি টিকেট সংগ্রহ করেন। সুইং রাইডের অব্যবস্থাপনা থাকায় তিনি প্রতিবাদ করলে, দায়িত্বরত অপারেটর দর্শণার্থি শাহজাহান মিয়ার উপর ক্ষিপ্ত হয়ে তার পরিবারের সামনে তাকে অশ্লীল ভাষায় গালাগাল শুরু করেন। তখন শাহজাহান প্রতিবাদ করলে হঠাৎ করে সুইং রাইড অপারেটর স্বজোরে তার গালে চড়থাপ্পর মারতে থাকলে উভয়ের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শাহজাহান তাঁর প্রাইভেটকার নিয়ে নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। এসময় পার্কের ম্যানেজারের নেতৃত্বে অন্যান্য কর্মচারীরা প্রাইভেটকারের উপর হামলা চালায়। ঘটনাটি টের পেয়ে শাহজাহানের বোন পুরো ঘটনাটি ভিডিও ধারণ করেন। এতে হামলাকারীরা আরো ক্ষিপ্ত হয়ে যায়। ভিডিওতে দেখা যায় হামলাকারীরা বার বার চেষ্টা করছে প্রাইভেটকারের দরজা খোলার জন্য। এমনকি গাড়ির গøাস ও দরজা ভাঙার চেষ্টা চালায়। এ সময় গাড়িতে থাকা শিশু ও নারীরা চিৎকার শুরু করে। পরে পার্ক মালিক হাজী শহিদুল ইসলাম এসে পার্কের কর্মকর্তা ও কর্মচারীদের সরিয়ে নিয়ে যান। এক ফাঁকে শাহজাহান ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে উদ্ধার হন। হামলার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজনদের মাঝে সমালোচনার ঝড় উঠে। এ ঘটনায় শাহজাহান বাদি হয়ে ৬ ফেব্রæয়ারী সভালুকা মডেল থানায় মামলা (নম্বর ১২) করেন। অপর দিকে পার্কের পক্ষ থেকেও একটি অভিযোগ দেয়া হয়।
ভোক্তভুগি শাহজাহান মিয়া বলেন, ভালুকা গ্রীণ অরণ্য পার্কে বেড়াতে এসে স্বপরিবারে বেইজ্জতি হয়েছি। পার্কের লোকজন আমার গাড়িতে হামলা করে নগদ টাকা ও  স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এ সময় হামলাকারীরা গাড়ির ব্যাপক ভাংচুর চালিয়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি করে।
গ্রীণঅরণ্য পার্কের মালিক হাজী শহিদুল ইসলাম বলেন, তার পার্কটি চালু হওয়ার পর গাজীপুরের পার্ক ও রিসোর্ট ব্যবসায় ধস নামায় ওই সব পার্কের মালিকরা পরিকল্পিত ভাবে শাহজাহান মিয়াকে দিয়ে এসব ঘটনা ঘটিয়েছেন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, আলোচিত এ মামলা তন্তকারী কর্মকর্তা এস আই আমিনুল ইসলাম ঘটনার তদন্ত করে হামলার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন। এ ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। পার্কের পক্ষ থেকে যে অভিযোগটি দেয়া হয়েছে সেটি পক্ষে কোনো ভিডিও ফুটেজ অথবা স্বাক্ষ্য প্রমান না থাকায় মামলা হিসাবে গ্রহণ করা হয়নি।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com