রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
একুশে টিভি নিউজ রুমের এডিটর, কবি ও কথাসাহিত্যিক রফিকুল ইসলাম সমর এর বাবা শেখ আব্দুস সালাম (৮৫) গতকাল মঙ্গলবার ভোররাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নলচিড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্বীয়- স্বজন রেখে গেছেন। বাদ আসর চরশাঁখচূড়া ঈদগাহ মাঠে নামাজে জানাজায় শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে একুশে টিভি এবং গফরগাঁওয়ের কর্মরত সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।