ভালুকায় বিদেশী মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় বিদেশি মদসহ মাহবুব (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। ২৮ জানুয়ারী রোববার রাতে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ জানান, এস আই খন্দকার আল রাজি, এস আই সামিউল ইসলাম ও এএসআই তানভীর হাসান সঙ্গীয় ফোস সহ ২৮ জানুয়ারী রাত ১০ টার দিকে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ক্রয়-বিক্রয়ের সময় ১৬ বোতল বিদেশী মদসহ মোঃ মাহবুব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। পরে ২৯ জানুয়ারী সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতাকৃত মাহবুব ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ভূইয়াপাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। মাদক উদ্ধার ও একজনকে আটকের ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা নম্বর- (৩১), তাং- ২৯/০১/২০২৪ইং।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *