প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৮, ২০২৪ সময়ঃ ৬:২১ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহিরুল আলম ঢালী (৭২) কিডনী, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভোগে শনিবার রাতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। রোববার বাদ যোহর ভালুকা উপজেলা পরিষদ চত্বরে মরহুমের প্রথম ও বাদ আসর উপজেলার গোয়ারী গ্রামের নিজ বাড়িতে মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। প্রবাসী ছেলে দেশের আসার পর সোমবার মরহুমের লাশ তার পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

