ভালুকায় ৮০ বোতল ফেন্সিডিলসহ এক যুবক গ্রেফতার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় ৮০ বোতল ফেন্সিডিলসহ রাব্বি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ জানুয়ারী) রাতে অভিযান চালিয়ে উপজেলার হবিরবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, থানার এসআই সামিউল, এসআই খন্দকার আল রাজী ও এএসআই তানভীর হাসান সঙ্গীয় ফোর্স পরিচালনা করে হবিরবাড়ি এলাকার মৃত নুরু মিয়ার বাড়ি থেকে ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের সময় রাব্বিকে হাতেনাতে ধর হয়। এ সময় পালিয়ে যায় ফরহাদ নামে আরো একজন। ফরহাদের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি থানার পলাশিকুড়া গ্রামে।

আটককৃত রাব্বি ময়মনসিংহের ফুলপুর থানার বাহাদুরপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার সকালে আটককৃত রাব্বিকে আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *