মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় শামছুন্নাহার (২১) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামসুন্নাহার উপজেলার কামারিয়া গ্রামের শাহীন মিয়ার স্ত্রী।
শনিবার(২০ জানুয়ারি ) সকাল সাড়ে ৮ টায় তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে নিজ বসত ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। শামসুন্নাহার তারাকান্দা উপজেলার মাসকান্দা গ্রামের আব্দুল হেলিম মন্ডলের মেয়ে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বসতঘরে শামসুন্নাহারের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।
তারাকান্দা থানা অফিসর ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী জানান, সকালে খবর পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পেরন করা হয়েছে। এ বিষয়ে তারাকান্দা থানা অপমৃত্যু মামলা হয়েছে।