প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২০, ২০২৪ সময়ঃ ৩:৩৬ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরউত্তম) ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় এক হাজার দুস্থ্য ও অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দুই কন্যা সন্তানের বাবা আলাল উদ্দিনকে ব্যাটারী চালিত অটোরিক্সা প্রদান করা হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রী নির্বাহী কমিটির সম্মানিত সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের নিজস্ব অর্থায়নে গতকাল শনিবার দুপুরে উপজেলার পাড়াগাঁও গ্রামে এসব বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সভাপতি এসএম জিলানী, বিশেষ অতিথি সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, ময়মনসিংহ দক্ষিণ স্বেচ্ছাসবকদলেল আহবায়ক শহীদুল আমিন খুসরু, সদস্য সচিব সোহেল খান ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ¦ হাতেম খানসহ স্থানীয় বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com