ভালুকায় নবনির্বাচিত এমপি এমএ ওয়াহেদের প্রথম মতবিনিময় সভা।

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকার নবনির্বাচিত এমপি আলহাজ্ব এমএ ওয়াহেদ প্রথম স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, মিডিয়াকর্মী ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সাথে মতবিনিময় করেছেন।

বুধবার (১৭জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহাম্মেদের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জুলহাস উদ্দিন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন ও মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসাইনসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ্ব।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *