গফরগাঁওয়ের বিএনপি নেতা এডভোকেট আল ফাতাহ খানের মা হালিমা খাতুনের ইন্তেকাল 

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলা (দক্ষিণ) বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপির অন্যতম নেতা এডভোকেট আল ফাত্তাহ খানের‌ মা পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের নির্বাসী হালিমা খাতুন (৭৬) আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৯ টায় রাজধানীর বারডেম হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। বাদ মাগরিব আনসার নগর মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের মৃত্যুতে জেলা, উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *