প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৬, ২০২৪ সময়ঃ ৬:৩৫ অপরাহ্ণ

Spread the love

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।।
বিএনপি ও সমমনা দলগুলো দেশব্যাপী আহুত ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার (৬ জানুয়ারী) সকালে পৌরসভার সরকারী কলেজ এলাকায় পিকেটিংয়ের প্রস্তুতি নেয়া। এ সময় পুলিশের হামলায় কমপক্ষে ৮ জন নেতা-কর্মী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেফতার করেছে।
দলীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোর থেকে বিএনপির নেতা কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি ডিগ্রি কলেজ এলাকায় জড়ো হতে থাকে। এ সময় ভালুকা মডেল থানা পুলিশ খোঁজ পেয়ে বিএনপির নেতা ও কর্মীদের উপর হামলা করে। এতে নেতা কর্মীরা দ্গি¦দিক ছুটাছুটি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ৫ জনকে আটক করে। এতে ৮ জন আহত হন। আটককৃতরা হলেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ (৩২), উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক শামছুল হুদা বাবুল (৩০), পৌর কৃষকদলের সাবেক সভাপতি মিন্টু (৩৫), আনোয়ার হোসেন (৩৭) ও মতিউর রহমান (৩৪)।
উপজেলা বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু জানান, একতরফা নির্বাচন বর্জন, নিরপেক্ষ ও নির্দলীয় তত্ব্যাবদায়ক সরকারের দাবিতে দেশব্যাপী আন্দোলন করছে বিএনপির ও সমমনা দলগুলো। শনিবার সকালে ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে নেতাকর্মীরা রাস্তায় নামলে পুলিশ তাদের কিছু নেতাকর্মীকে গ্রেফতারা করে। এ সময় পুলিশের হামলায় ৭/৮ আহত হন।
ভালুকা মডেল থানার এসআই আব্দুল করিম জানান, হরতালের সমর্থনে পিকেটিংয়ের প্রস্তুতি নেয়ার সময় পাঁচজনকে আটক করা হয়। পরে পুরাতন নাশকতার মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com