প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৪, ২০২৪ সময়ঃ ৯:১৯ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহ ১১, ভালুকা আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামীলিগের সহসভাপতি স্বতন্ত্রপ্রার্থী (ট্রাক প্রতীক) মো: আব্দুল ওয়াহেদের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেলে হবিরবাড়ি সোনার বাংলা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমএ ওয়াহেদ। এসময় কলেজ মাঠ জনসমুদ্রে পরিনত হতে দেখা গেছে। স্থানীয়রা জানান, হবিরবাড়িতে এর আগে কোন নির্বাচনী জনসভায় এতো লোকের সমাগম দেখেন নি। ট্রাকের গণজোয়ার উঠেছে বলেও অনেকে মন্তব্য করেন। হবিরবাড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অপর স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) আলহাজ্ব গোলাম মোস্তাফা, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম আফরোজ খান আরিফ, আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সেক্রেটারি খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলি, সেক্রেটারি আসাদুজ্জামান সানা, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি জুলহাস উদ্দিন মাস্টার, উপজেলা যুবলীগের সেক্রেটারি এজাদুল হক পারুল, হবিরবাড়ি ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বচ্চু ও ইউনিয়ন যুবলীগ সেক্রেটারি হানিফ মোহাম্মদ নিপুন প্রমুখ।

