রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল এমপির নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে উপজেলার ৯ নং পাঁচবাগ ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের দলীয় কার্যালয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন পাঁচবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম।
গত এক সপ্তাহ যাবৎ দিন রাত নৌকা প্রতীকের নির্বাচনী মতবিনিময় সভায় বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্যে পাঁচবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম বলেন, গফরগাঁওয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় প্রতীকে ভোট দিয়ে প্রিয় নেতা ফাহমী গোলন্দাজ বাবেল এমপিকে বিজয়ী করার অনুরোধ করেন। তিনি আরো বলেন, কোনো ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য নৌকার সুনিশ্চিত বিজয় ঠেকাতে পারবে না। তাই উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিন।’